
নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে নির্বাচনী প্রচার-প্রচারণায় বাধাদান, কর্মী-সমর্থকদের ওপর হামলা, বাড়িঘর ভাঙচুরসহ বিভিন্ন অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থী (ট্রাক প্রতীক) মো. শিহাব উদ্দিন শাহিন। আজ বুধবার সকালে জেলা শহর মাইজদীর নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে শাহিন অভিযোগ করে বলেন, নির্বাচনী প্রচারের শুরু থেকে আসনটির আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহাম্মদ একরামুল করিম চৌধুরী নেতা-কর্মীরা বিভিন্নভাবে তাঁর নেতা-কর্মীদের হুমকি-ধমকি দিয়ে আসছেন। বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের মারধর, নির্বাচনের সমন্বয়কসহ বেশ কয়েকজনের বাড়িতে বোমা হামলা ও অগ্নিসংযোগ করা হয়েছে। এসব ঘটনায় তিনি জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ দিয়েছেন।
শাহিন আরও অভিযোগ করেন, ‘বিভিন্ন স্থানে পথসভা, গণসংযোগ ও উঠান বৈঠকে আওয়ামী লীগের প্রার্থী নিজে ও তাঁর নেতা-কর্মীরা আমার লোকজনকে হুমকি দিয়ে বক্তব্য দিচ্ছেন। বহিরাগত লোকজন দিয়েও নেতা-কর্মীদের চাপ প্রয়োগ করা হচ্ছে। এসব কারণে আগামী ৭ জানুয়ারি সুষ্ঠু ভোট গ্রহণ নিয়ে শঙ্কা রয়েছে। ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশন ও ভোট গ্রহণের সঙ্গে জড়িত সকল দপ্তরের কর্মকর্তাদের কাছে দাবি জানাচ্ছি।’ তিনি এ সময় চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) প্রত্যাহারে কমিশনে অভিযোগ দেবেন বলে জানান।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৩ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৪ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে