
নতুন বছরের শুরুতেই খাগড়াছড়িতে পর্যটক সমাগম বেড়েছে। পুরোনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানানোর জন্য খাগড়াছড়ির বিভিন্ন পর্যটনকেন্দ্রে বেড়াতে এসেছেন তাঁরা। এরই মধ্যে অধিকাংশ হোটেলে কটেজ বুকিং হয়ে গেছে। ফলে পর্যটক বাড়ায় বন্ধের সময়ের ক্ষতি পুষিয়ে উঠছেন ব্যবসায়ীরা।
জানা গেছে, যাতায়াত সুবিধার কারণে পর্যটকেরা খাগড়াছড়ি হয়ে সাজেকে যাতায়াত করেন। পর্যটকদের আগমনে মুখর রুইলুই ও কংলাক পাড়া। অধিকাংশ হোটেলে ও কটেজ বুকিং হয়ে গেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৮০০ ফুট উঁচু কংলাক পাড়া থেকে দেখা মিলছে মিজোরামের পাহাড় ও মেঘ। প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ পর্যটকেরা। অপরদিকে, অতিথি বাড়ায় খুশি পর্যটন-সংশ্লিষ্টরা। নতুন বছর বরণে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা রেখেছে হোটেল-মোটেল ব্যবসায়ীরা। পর্যটক বাড়ায় বন্ধের সময়ের ক্ষতি পুষিয়ে ওঠার আশা করছেন ব্যবসায়ীরা।
সরেজমিন দেখা গেছে, খাগড়াছড়ির আলুটিলা রহস্যময় সুড়ঙ্গ, ঝুলন্ত ব্রিজ, তারেং, রিছাং ঝরনায় বিপুল পর্যটকের সমাগম ঘটেছে। সবাই বছরের শুরুতেই ছুটি কাটাতে এখানে ছুটে এসেছেন।
খাগড়াছড়ির আলুটিলায় ঘুরতে আসা পর্যটক ফারহানা আক্তার বলেন, ‘আমি ফ্রান্সে থাকি। প্রথমবারের মতো খাগড়াছড়ি এসেছি। আমাদের দেশটা এত সুন্দর যে জানাই ছিল না। মানুষ কেন ইউরোপ বেড়াতে যায়। তাঁদের আগে পাহাড়ে ঘুরতে আসা দরকার।’
আরেক পর্যটক ফারজানা ইসলাম বলেন, ‘আমরা নতুন বছর বরণে খাগড়াছড়ি এসেছি। গতকাল সাজেক ছিলাম। আজকে খাগড়াছড়ি ঘুরছি। প্রথমে রিছাং ঝরনা দেখতে গেছি। এখন আলুটিলায় এসেছি। এখানকার প্রকৃতি, পাহাড়, মেঘ—সবকিছুই আমাদের মুগ্ধ করেছে।’
খাগড়াছড়ির আলুটিলা পর্যটনকেন্দ্রের তত্ত্বাবধায়ক চন্দ্র কিরণ ত্রিপুরা জানান, বছরের প্রথম দিনে আলুটিলায় পর্যটক সমাগম বেড়েছে। সাধারণত প্রতি শুক্রবার ভিড় থাকে। কিন্তু আজ শনিবারও বিপুল পর্যটক এসেছে। এদিন অন্তত ১ হাজার ২০০ জন পর্যটক আলুটিলা ভ্রমণ করেছেন।
খাগড়াছড়ি পর্যটন মোটেলের ইউনিট ব্যবস্থাপক মো. রফিকুল ইসলাম বলেন, ‘নতুন বছরকে কেন্দ্র করে খাগড়াছড়িতে পর্যটক সমাগম বেড়েছে। আমাদের মোটেলের প্রতিটি কক্ষ বরাদ্দ করা হয়েছে। এ ছাড়া জেলার ৩০টি আবাসিক হোটেলের কোথাও কক্ষ খালি নেই। করোনাকালীন বন্ধে যে ক্ষতি হয়েছে, তা এখন অনেকটাই পুষিয়ে ওঠা সম্ভব।’
খাগড়াছড়িতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থায় থাকায় পর্যটক সমাগম বাড়ছে বলে দাবি করেছেন পুলিশ সুপার মোহাম্মদ আবদুল আজিজ। তিনি বলেন, পর্যটকদের নিরাপত্তায় প্রতিটি পর্যটনকেন্দ্রে নিয়োজিত রয়েছে পুলিশ। এ ছাড়া পর্যটকদের ভ্রমণে সব ধরনের সহযোগিতা করছে জেলা পুলিশ। খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণ নিরাপদ বলেই এখানে পর্যটক সমাগম বাড়ছে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৯ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২০ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৬ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে