
চট্টগ্রামে কাভার্ড ভ্যানের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে সীতাকুণ্ড উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুলতানা মন্দির জিপিএইচ কারখানা গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই মোটরসাইকেল আরোহী হলেন মো. শাহজালাল (১৮) ও মো. ইউনুস (১৮)। তাঁরা দুজনই ফেনীর ছাগলনাইয়া উপজেলার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীর বরাতে হাইওয়ে পুলিশ জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বালু স্তূপ করা রাখা ছিল। ঢাকামুখী মোটরসাইকেলটি মহাসড়কের জিপিএইচ কারখানা গেট এলাকায় সেই বালুর স্তূপ অতিক্রম করার সময় মোটরসাইকেলটির গতি কমে যায়। এর মধ্যে পেছন দিক থেকে আসা কাভার্ড ভ্যান ধাক্কা দেয় তাঁদের মোটরসাইকেলটিকে।
এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থল থেকে ৩০-৪০ ফুট দূরে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই আরোহী শাহজালাল ও ইউনুসের মৃত্যু হয়।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বার আউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন। তিনি আজকের পত্রিকাকে জানান, নিহত দুই মোটরসাইকেল আরোহী তাদের কয়েকজন বন্ধুসহ সকালে ফেনী থেকে চট্টগ্রামে বেড়াতে আসেন। সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফেরার পথে দুর্ঘটনার কবলে পড়ে তাঁদের মৃত্যু হয়।
দুর্ঘটনা-পরবর্তী সময় কুমিরা ফায়ার সার্ভিসের সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে মহাসড়ক থেকে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলটি সরিয়ে থানায় এনে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহত দুই মোটরসাইকেল আরোহীর মরদেহ তাঁর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৫ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৬ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩১ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে