
রাঙামাটির বাঘাইছড়ির পর্যটনকেন্দ্র সাজেক যাওয়ার পথে চান্দের গাড়ি উল্টে অন্তত সাতজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
আজ সোমবার সকালে মাচালং বাজার থেকে দুই কিলোমিটার আগে একুজ্জাছড়ি উত্তর পাড়ায় এই দুর্ঘটনা ঘটে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিরিন আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত সবাই পর্যটক বলে জানায় পুলিশ ও স্থানীয়রা। তাঁরা চাঁপাইনবাবগঞ্জ নাটোরের বাসিন্দা। তবে তৎক্ষণাৎ তাঁদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ জানায়, পর্যটকবাহী চান্দের গাড়ি বাঘাইহাট থেকে সাজেক যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা ১২ জন পর্যটকের মধ্যে ৭ জন আহত হয়। আহতদের উদ্ধার করে দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার বলেন, সাজেকে সড়ক দুর্ঘটনায় ছয়-সাতজন আহত হয়েছেন। এর মধ্যে দুজন গুরুতর আহত হয়েছেন, একজনের হাত ভেঙে গেছে। তাঁদের দুজনকে জিপ সমিতির লোকজন খাগড়াছড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে গত ৭ জানুয়ারি সাজেকে চান্দের গাড়ি উল্টে অন্তত ১২ জন পর্যটক আহত হন। সাজেকের শিজকছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ওই চান্দের গাড়িতে থাকা পর্যটকেরা সবাই নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী ছিল।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
২৯ মিনিট আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে