
চট্টগ্রামের হাটহাজারীতে পিকআপে তল্লাশি চালিয়ে কোটি টাকার বিদেশি সিগারেটসহ দুই ব্যক্তিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ রোববার উপজেলার আমানবাজারে চট্টগ্রাম-রাঙামাটি-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কে এ তল্লাশি অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন শওকত আকবর (৩৪) ও মো. বাদশা (২৬)। তাঁদের বাড়ি রাঙামাটি জেলায়।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার রাসেল বলেন, পিকআপে তল্লাশি করে বিদেশি অরিস, মন্ড ও এক্সওএস ব্র্যান্ডের ৬৩ হাজার ৮০০ প্যাকেট সিগারেট জব্দ করা হয়েছে। এতে মোট ১২ লাখ ৭৬ হাজার সিগারেট রয়েছে। এসব সিগারেটের বাজারমূল্য আনুমানিক কোটি টাকা। এ ছাড়া অবৈধ এসব মালামাল পরিবহনের জন্য পিকআপটি জব্দ করা হয়েছে।
অভিযান চালানো গোয়েন্দা পুলিশ পরিদর্শক সাজেদুল ইসলাম বলেন, ভারত থেকে সীমান্তপথে অবৈধভাবে এসব সিগারেট প্রথমে রাঙামাটিতে আনা হয়েছে বলে প্রাথমিক তথ্য পাওয়া যায়। এরপর সিগারেটগুলো চট্টগ্রামের উদ্দেশে নিয়ে আসা হচ্ছিল। এ ঘটনায় হাটহাজারী থানায় একটি মামলা হচ্ছে বলে জানায় পুলিশ।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১৫ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১৯ মিনিট আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে