নানা আয়োজনে পালিত হচ্ছে জাতীয় যুব দিবস। আজ মঙ্গলবার খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় জাতীয় যুব দিবসে যুবকদের মাঝে ঋণের চেক, প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণের মধ্য দিয়ে যুব দিবস উদ্যাপিত হয়েছে। ‘প্রশিক্ষিত যুব, উন্নত দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে এবারের দিবসটি উদ্যাপিত হচ্ছে।
আজ মঙ্গলবার সকালে জাতীয় যুব দিবস উপলক্ষে উপজেলা পরিষদের ভবন থেকে একটি র্যালি বের হয়ে উপজেলা পরিষদের অডিটোরিয়ামের ভবনের সামনে এসে শেষ হয়। পরবর্তী এক আলোচনা সভার আয়োজন করা হয়।
এ সময় দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আরাফাতুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—দীঘিনালা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম, দীঘিনালা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম পেয়ার আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা নিরুপন চাকমা প্রমুখ।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৯ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২৪ মিনিট আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে