
কক্সবাজার সমুদ্রসৈকতের ঝাউবনে গোলাম রব্বানী টিপু (৫৫) নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে শহরের হোটেল সি-গালসংলগ্ন সৈকততীরে এ ঘটনা ঘটেছে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান।
নিহত গোলাম রব্বানী টিপু খুলনা সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং দৌলতপুরের বাসিন্দা মো. গোলাম আকবরের ছেলে। টিপু খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক আব্দুস সালাম গুলিবিদ্ধ গোলাম রব্বানী টিপুকে তাঁর অটোরিকশায় তুলে সদর হাসপাতালে নিয়ে আসেন। আব্দুস সালাম বলেন, ‘হোটেল সি-গাল পয়েন্ট সৈকতে নামার কাঠের সিঁড়িতে একটি গুলির আওয়াজ শুনে দাঁড়াই। দেখি এক ব্যক্তি ঢলে পড়ছেন। এর পাশেই দু-জনজন লোক দ্রুত একটি মোটরসাইকেলে করে পালিয়ে যায়। এ সময় আশপাশের লোকজনও দিগ্বিদিক ছুটতে থাকে। তখন গুলিবিদ্ধ ব্যক্তিকে তাঁর অটোরিকশায় তুলে দ্রুত হাসপাতালে নিয়ে আসেন বলে জানান।’
চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে ওসি ইলিয়াস খান জানান, গুলিবিদ্ধ ব্যক্তিকে কক্সবাজার সদর হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, কীভাবে এ খুনের ঘটনা ঘটেছে, তা তদন্তে পুলিশের একাধিক টিম কাজ করছে। পাশাপাশি ঘটনায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে