চট্টগ্রাম নগরীতে বাসে অগ্নিসংযোগ করতে যাওয়ার অভিযোগে মশাল ও কেরোসিনসহ বিএনপির দুই নেতা-কর্মীকে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আজ রোববার রাতে নগরীর ডবল মুরিং থানা এলাকার আগ্রাবাদ থেকে তাঁদের আটক করা হয়।
তবে বিএনপির দাবি, মশাল মিছিল করার সময় তাদের মারধর করে পুলিশের হাতে তুলে দেয় ছাত্রলীগ।
আটককৃত দুজন হলেন—নগরীর ২৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মোস্তফা ও তাঁর সহযোগী বিএনপি কর্মী মো. মাইনুদ্দিন।
ডবলমুরিং থানা-ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হায়দার আজকের পত্রিকাকে বলেন, ‘সন্ধ্যার পর মশাল, কেরোসিন আর পাউডার নিয়ে জাম্বুরি পার্কের সামনে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা করে তারা। এ সময় স্থানীয় ছাত্রলীগ নেতা-কর্মীরা সাধারণ মানুষকে নিয়ে দুজনকে আটক করে পুলিশে খবর দেয়।’
তিনি আরও বলেন, ‘বাসে অগ্নিসংযোগ চেষ্টার প্রতিবাদে তাৎক্ষণিক আমরা ওই এলাকায় বিক্ষোভ মিছিল করেছি।’
চট্টগ্রাম মহানগর বিএনপির দপ্তর সম্পাদক (ভারপ্রাপ্ত) ইদ্রিস আলী আজকের পত্রিকাকে বলেন, ‘স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা হরতাল অবরোধের সমর্থনে মশাল মিছিল বের করার প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ছাত্রলীগের নেতা-কর্মীরা তাদের আটক করে বেধড়ক পিটিয়ে পুলিশের হাতে দিয়ে দেয়। আমরা তাদের আটকের তীব্র নিন্দা জানাই।’
আটকের বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের পাটোয়ারী আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনাস্থলে আমরাও ছিলাম, স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরাও ছিল। হাতেনাতে ওই দুজনের কাছ থেকে মশাল ও কেরোসিন উদ্ধার করি। তারা আগ্রাবাদ জাম্বুরি পার্কের সামনে পার্ক করে রাখা বাসে আগুন দেওয়ার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে