কক্সবাজারের চকরিয়া উপজেলায় বাড়ি থেকে নিখোঁজের ২৬ ঘণ্টা পর এক শিশুর মরদেহ চিংড়ির ঘের থেকে উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা দুইটার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের উত্তর নতুন ঘোনাপাড়া গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মৃত শিশুর নাম আবদুল্লাহ আবির রাইয়ান (১২)। সে বদরখালী ইউনিয়নের উত্তর নতুনঘোনা পাড়ার গ্রামের জাকের হোসাইন মাঝির ছেলে। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে সে নিখোঁজ হয়।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল শনিবার দুপুর ১২টার পর থেকে শিশু রাইয়ানের খোঁজ পাচ্ছিল না পরিবার। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর আজ রোববার বেলা দুইটার দিকে বাড়ির পার্শ্ববর্তী চিংড়ি ঘের থেকে ভাসমান অবস্থায় ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন বদরখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নূরে হোছাইন আরিফ। তিনি আজকের পত্রিকাকে বলেন, শনিবার নিখোঁজ হওয়ার পর আজ বাড়ির পাশে চিংড়ি ঘেরে শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয় লোকজন। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে রাইয়ানের মৃত্যু হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৪ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে