
অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়েছেন বিএনপির নেতা আসলাম চৌধুরীর ছোট ভাই মো. আমজাদ হোসেন চৌধুরী (৫২)। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করে দুদক। গ্রেপ্তারের পর তাঁকে রাতেই সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক শেখ গোলাম মাওলা।
শেখ গোলাম মাওলা জানান, আমজাদ চৌধুরীর বিরুদ্ধে অর্থ আত্মসাতের মামলাসহ ১৫টি ওয়ারেন্ট রয়েছে। এসব মামলায় তাঁর দেশত্যাগে নিষেধাজ্ঞা ছিল। দেশত্যাগে নিষেধাজ্ঞার বিষয়টি চিঠির মাধ্যমে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে জানানো হয়েছিল। কিন্তু মামলা থেকে রেহাই পেতে গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম বিমানবন্দর থেকে দুবাইয়ে পালিয়ে যাচ্ছিলেন তিনি। তাঁর পালিয়ে যাওয়ার বিষয়টি গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের সহায়তায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, গ্রেপ্তার হওয়া আমজাদ চৌধুরীর বিরুদ্ধে ২০১৬ সালের ১৬ জুলাই পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান রাইজিং স্টিল মিল লিমিটেডের নামে এবি ব্যাংক আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা আত্মসাৎ করার অভিযোগে মামলা দায়ের করে দুদক। মামলায় আমজাদ ছাড়াও তাঁর ভাই বিএনপির নেতা আসলাম চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী ও জামিলা নাজনিল মাওলাকেও আসামি করা হয়। এ ছাড়া একই ব্যক্তিরা ব্যবসায়িক প্রতিষ্ঠানের নাম করে হালিশহরের সাউথ ইস্ট ব্যাংক থেকে ১৪৮ কোটি ২০ লাখ টাকা আত্মসাৎ করার অভিযোগের ঘটনায় ২০১৬ সালের ২৬ ডিসেম্বর হালিশহর থানায় আরেকটি মামলা দায়ের করে দুদক। তারা অর্থ আত্মসাৎসহ ১৫টি মামলার চার্জশিটভুক্ত আসামি। গ্রেপ্তার আমজাদ হোসেন চৌধুরীসহ অভিযুক্ত সবার বিরুদ্ধে ১৫টি মামলায় ওয়ারেন্ট জারি করা ছিল।
সুমন বণিক আরও জানান, মামলার পর থেকে পলাতক ছিলেন আমজাদ হোসেন চৌধুরী। তাঁকে গ্রেপ্তারে ২০২১ সালের ২৬ জানুয়ারি দুদকের প্রধান কার্যালয়ের মানি লন্ডারিং শাখা দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করে বিমানবন্দরসহ সংশ্লিষ্ট সব দপ্তরে চিঠি দেয়। বৃহস্পতিবার রাতে দেশ ছেড়ে দুবাইয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। আজ শুক্রবার সকালে তাঁকে এসব মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৭ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে