
কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চারজন মারা গেছে। আজ বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কাউয়ারখোপ ইউনিয়নের লট উখিয়ার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।
পাহাড় ধসের ঘটনায় নিহতরা হলেন, ওই এলাকার আজিজুর রহমান, তাঁর স্ত্রী রহিমা খাতুন, শাশুড়ি দিল ফুরুস বেগম ও পুত্রবধূ নাছিমা আকতার।
ঘটনার সত্যতা স্বীকার করেন রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম। ওসি বলেন, ‘ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ করেছেন। চারজনের মরদেহের উদ্ধার করা হয়েছে।’
ফায়ার সার্ভিস রামুর স্টেশন কর্মকর্তা সৌমেন বড়ুয়া বলেন, ‘রান্নাঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে তাঁরা চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে চারজনের মরদেহ উদ্ধার করেন। আর কেউ চাপা পড়ে আছে কিনা তা নিশ্চিত হওয়া যায়নি। বৃষ্টি না হলেও কেন এ পাহাড় ধস তা খতিয়ে দেখা হচ্ছে।’
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা মুস্তফা আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারটি ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে মাটির ঘর নির্মাণ করে বসবাস করছিল। সবাই মিলে রাতের খাবার খেতে রান্না ঘরে বসলে হঠাৎ পাহাড় ধসে তাদের মৃত্যু হয়। নিহত পরিবারটিকে ১ লাখ টাকা সহায়তা করা হয়েছে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে