
কক্সবাজার উপকূলে বিকল ট্রলার নিয়ে ১০ দিন বঙ্গোপসাগরে ভেসে থাকা ২২ মাঝিকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড। তাঁরা সবাই লক্ষ্মীপুরের বাসিন্দা।
কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। তিনি বলেন, গত সোমবার সকাল ৭টায় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বরের মাধ্যমে জানা যায়, ‘এফবি রাইসা-১’ নামের একটি ফিশিং ট্রলার উপকূলের এলিফ্যান্ট পয়েন্ট থেকে আনুমানিক ১৬ কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে ২২ জেলেসহ উত্তাল সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে ওই এলাকায় সমুদ্র প্রহরায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ মনসুর আলী তাৎক্ষণিক উদ্ধার অভিযান শুরু করে। ২৫ ঘণ্টা অভিযান চালিয়ে গতকাল সকাল সাড়ে ৯টার দিকে বিকল ট্রলারসহ জেলেদের অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। বিকেলে তাঁদের কক্সবাজার বিসিজি স্টেশনে এনে প্রাথমিক চিকিৎসা ও খাবার সরবরাহ এবং মালিকপক্ষের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তরের ব্যবস্থা করা হয়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম জানান, ট্রলারটি ১১ মার্চ নোয়াখালী উপকূল থেকে মাছ ধরার জন্য সাগরে যায়। ১৪ মার্চ থেকে ইঞ্জিন বিকল হয়ে এটি সমুদ্রে ভাসতে থাকে। পরে জেলেরা মোবাইল নেটওয়ার্ক পাওয়ার পর ৯৯৯ নম্বরের মাধ্যমে কোস্ট গার্ডের শরণাপন্ন হন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১৪ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৫ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
৩০ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে