নোয়াখালীর কবিরহাটে পুকুরে ডুবে বিবি ফাতেমা (৭) ও আবিদ হোসেন (৪) নামের দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সকাল ৮টার দিকে চাপরাশিরহাট ইউনিয়নের রামেশ্বপুর গ্রামের সরআলী মাঝিবাড়ির পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেন।
নিহত ফাতেমা ও আবিদ রামেশ্বরপুর গ্রামের আবদুল হাইয়ের সন্তান। তিন ভাই-বোনের মধ্যে ফাতেমা ছিল মেজ ও আবিদ ছোট।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, সকালে পরিবারের লোকজনের অজান্তে দাঁতের ব্রাশ নিয়ে ঘর থেকে বের হয়ে যায় ফাতেমা ও আবিদ। ব্রাশের পর হাত-মুখ ধুতে বাড়ির পুকুরঘাটে যায় তারা। এর কোনো এক সময় পুকুরে পড়ে যায়। দীর্ঘ সময় ধরে তাদের দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে বাড়ির পুকুরে তাদের দুজনের মৃতদেহ ভাসতে দেখে উদ্ধার করা হয়।
কবিরহাট থানার ওসি হুমায়ুন কবির বলেন, ধারণা করা হচ্ছে, হাত-মুখ ধোয়ার সময় পানিতে পড়ে ওই দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা নেওয়া হবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে