
কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে পানবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে পেঠান আলী (৩৫) নামে এক পান ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে মেরিন ড্রাইভ সড়কের রূপপতি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও চারজন আহত হন।
নিহত পেটান আলী উখিয়ার ভালুকিয়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক অলিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কক্সবাজারগামী পানভর্তি একটি ট্রাক রূপপতি নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ট্রাকে থাকা পান ব্যবসায়ী ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
উপপরিদর্শক আরও বলেন, এ ঘটনায় চালকসহ চারজন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে