
কুমিল্লার লাকসামে আউয়াল হোসেন সিয়াম (২০) নামের এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার রাতে লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সিয়াম পৌরসভার কসাইখানা এলাকার সরাফত আলীর ছেলে। তিনি পেশায় একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, সিয়াম উপজেলার কালোরা খালপাড়ের হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে গেলে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তাঁর সঙ্গী জাহাঙ্গীরসহ তাঁদের দুজনের ওপর হামলা চালানো হয়। এ সময় জাহাঙ্গীর দৌড়ে পালিয়ে গেলে সিয়ামকে ছুরিকাঘাতে হত্যা করেন সবুজ।
নিহত সিয়ামের বড় ভাই অলিউল্লাহ লিটন বলেন, ‘হকার সবুজের কাছে দাদনের পাওনা টাকা চাইতে গেলে আমার ছোট ভাইকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।’
এ বিষয়ে জানতে চাইলে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিকে আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে