ফেনীতে গৃহবধূ ফাতেমা আক্তারকে হত্যাচেষ্টায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি তাঁর স্বামী ও দেবরকে ১৮ বছর পর গ্রেপ্তার করেছে র্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব।
এর আগে গতকাল বুধবার রাতে কুমিল্লার কোতোয়ালি থানার সুজানগর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন—ফেনী সদর উপজেলার নোয়াবাদ গ্রামের আতু মিয়ার ছেলে লিটন ওরফে বাবুল (৩৭) ও মো. সুমন (৩২)।
র্যাব জানায়, ২০০৪ সালে ১০ হাজার টাকা যৌতুকের দাবিতে ফাতেমা আক্তারকে বুকে, পিঠে কিলঘুষি মেরে ও পাকা রাস্তায় টেনে-হিঁচড়ে নিয়ে জখম করে তাঁর স্বামী ও দেবর। পরে সুমন ওই গৃহবধূকে গলা চেপে শ্বাসরোধে হত্যা চেষ্টা করে ঢাকা-চট্টগ্রাম বিশ্ব রোডের পাশে ফেলে দেন। পরে আশপাশের লোকজন তাঁকে উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে ভর্তি করেন।
ওই ঘটনায় ফাতেমা আক্তার বাদী হয়ে যৌতুক ও নির্যাতনের মামলা করলে আদালত আসামিদের ২০১১ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেন। দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর কুমিল্লা অবস্থান করার তথ্য পেয়ে র্যাব অভিযান চালিয়ে তাঁদের আটক করে। আজ আসামিদের ফেনী মডেল থানায় হস্তান্তর করে র্যাব।

তিনি সাংবাদিকদের বলেন, দিবসটি ঘিরে সোয়াট, ডগ স্কোয়াড, বম্ব ডিসপোজাল টিম ও ক্রাইম সিন ইউনিট সার্বক্ষণিক প্রস্তুত থাকবে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি ও সাইবার মনিটরিং জোরদার করা হয়েছে।
১ ঘণ্টা আগে
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয় বাসিন্দারা তাঁদের ধাওয়া করে। দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তাঁরা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়।
২ ঘণ্টা আগে
এজাহারে বলা হয়েছে, ফজুমিয়ার হাট বাজারে দীর্ঘদিন ধরে ওষুধের ব্যবসা করছেন ডা. হারুনুর রশীদ। অভিযুক্ত ব্যক্তিরা তাঁর কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে তাঁর মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়। এ সময় তাঁকে মারধর করে জখম করা হয় এবং দাবি করা টাকা না দিলে...
২ ঘণ্টা আগে
২০১৮ সালে উচ্চশিক্ষার জন্য সুকান্ত চীনে যান। সেখানে মাস্টার্স সম্পন্ন করার পর ক্রিস হুইয়ের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে তাঁদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং একপর্যায়ে তাঁরা একসঙ্গে ব্যবসা শুরু করেন। ২০২৫ সালের ১২ ফেব্রুয়ারি চীনে তাঁদের বিয়ের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়।
৩ ঘণ্টা আগে