
চট্টগ্রামের পাহাড়তলী থানার অলংকার বিটেক মোড়ে ট্রাকচাপায় এক নারী পোশাককর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আজ বুধবার সকাল সাড়ে ৯টার দিকে রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) নূর আলম আশেক বিষয়টি নিশ্চিত করেন।
নিহত নারীর নাম মোছাম্মৎ ঝুমুর। তিনি ভোলা জেলার মনপুরা এলাকার মো. নাসিরের মেয়ে। পাহাড়তলী থানার ফইল্ল্যাতলী এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি।
চমেক পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক নূর আলম আশেক প্রত্যক্ষদর্শীর বরাতে বলেন, উল্টোদিক থেকে আসা চট্ট মেট্রো-১১৪৬৮৬ নম্বরের একটি ট্রাক রাস্তায় ওই গার্মেন্টসকর্মীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আরও কয়েকজন আহত হন।
তিনি আরও বলেন, অলংকার মোড় থেকে সড়ক দুর্ঘটনায় আহত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে একজন নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে