
ঢাকা থেকে চট্টগ্রামে এনে কিশোর নূর নবীকে (১৪) হত্যার মূল পরিকল্পনাকারী ও পরামর্শদাতা কামরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠাছড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁকে হত্যার পরিকল্পনার কথা সবিস্তারে উল্লেখ করে কামরুল ইসলাম পুলিশের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
এ বিষয়ে কামরুল ইসলামের বরাত দিয়ে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, টাকার জন্য নূর নবীকে তারই এক কিশোর বন্ধুকে দিয়ে চট্টগ্রামে ডেকে আনেন নির্মাণশ্রমিক কামরুল। পরে মুক্তিপণ দাবি করা হয়। মুক্তিপণের টাকা পুরোপুরি না পাওয়ায় ও ধরা পড়ার ভয়ে তাকে হত্যা করা হয়। খুনে নূর নবীর বন্ধু ১৬ বছর বয়সী ওই কিশোরের সঙ্গে কামরুলও অংশ নেন।
ওসি বলেন, ঢাকায় উল্লিখিত দুই কিশোরের প্রতিবেশী ছিলেন কামরুল ইসলাম। হত্যায় অংশ নেওয়া ১৬ বছর বয়সী ওই কিশোর তার মায়ের ২০ হাজার টাকা চুরি করেছিল। ওই টাকা কীভাবে মাকে ফিরিয়ে দেবে, কামরুলের কাছে সেই পরামর্শ চায় সে। তখন কামরুল তাকে তার বন্ধু নূর নবীকে কৌশলে জন্মদিন উদ্যাপনের কথা বলে প্রথমে তার গ্রামের বাড়ি ফেনী ও পরে চট্টগ্রাম নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
সন্তোষ কুমার চাকমা বলেন, নিজেকে আড়ালে রাখার জন্য নিজের এলাকা ফেনীতে কোনো ঘটনা ঘটাননি কামরুল। পরে চট্টগ্রাম নিয়ে মুক্তিপণের টাকা না পেয়ে নিজেরা ধরা পড়ার আশঙ্কায় নূর নবীকে খুন করে তারা। ওই কিশোর নূর নবীকে ছুরিকাঘাত করে। কামরুল ইট দিয়ে মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করেন।
তথ্যমতে, ঢাকার যাত্রাবাড়ীর ধলপুর এলাকায় থাকত নূর নবী। তার বাবা পেশায় একজন বাবুর্চি। ছেলের মুক্তিপণ হিসেবে ৫০ হাজার টাকা দাবি করা হলে তিনি ৫ হাজার টাকা পরিশোধও করেন। কিন্তু তাতে মন গলেনি দুই অপহরণকারীর। গত ২৮ আগস্ট নিহত নূর নবীর বন্ধু ওই কিশোরকে পুলিশ গ্রেপ্তার করে। সে আদালতে ওই দিনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। জবানবন্দিতে উঠে আসে কামরুলের নাম। এরপর কামরুলকে গ্রেপ্তারে মাঠে নামে পাঁচলাইশ থানা-পুলিশ।
উল্লেখ্য, গত ২৫ আগস্ট দুপুরে চট্টগ্রাম নগরীর পাঁচলাইশ থানার হিলভিউ আবাসিক এলাকার একটি সড়কের পাশ থেকে নূর নবীর লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথা ও বুকে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া যায়। এ ঘটনায় তার বড় ভাই রমজান হোসেন বাদী হয়ে পাঁচলাইশ থানায় হত্যা মামলা করেন। তাতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় দুজনকে গ্রেপ্তার করে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪৩ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে