
ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী সায়দুর রহমান হত্যা মামলায় তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক আয়েশা আক্তার সুমি এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (২৬), একই গ্রামের আবদুল খালেকের ছেলে রিপন মিয়া (২৮) এবং একই উপজেলার চর শিবপুর গ্রামের কবির মিয়ার ছেলে কাজল মিয়া (৪৫)।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও আদালতের অতিরিক্ত পিপি মো. আজাদ মিয়া আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী মোশারফ হোসেন সামী বলেন, ‘ফাঁসির রায়ে আমরা সংক্ষুব্ধ। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’
উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর মেঘনা নদীর তীর থেকে ফল ব্যবসায়ী সায়দুর রহমানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মামলা হলে আসামিরা জানান, বাড়ি ফেরার পথে বাঞ্ছারামপুরের কড়ইকান্দির ফেরিঘাট এলাকায় সায়দুরকে ধারালো অস্ত্রের আঘাতে হত্যা করা হয়। মামলায় ২০ জন সাক্ষীর মধ্যে ১২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১১ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২২ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে