
চট্টগ্রামে জিকু নাথ (২৮) নামে এক যুবককে পূর্বশত্রুতার জেরে ছুরিকাঘাতের মামলায় ফাঁসানোর অভিযোগ উঠেছে। গত ৩১ জানুয়ারি সিএমপি পুলিশ কমিশনার বরাবর দেওয়া এক লিখিত অভিযোগে ভুক্তভোগী যুবকের মা অঞ্জনা রানী নাথ এই দাবি করেন।
গত ২৮ জানুয়ারি সন্ধ্যায় চমেক (চট্টগ্রাম মেডিক্যাল কলেজ) হাসপাতাল এলাকায় সাইফুল ইসলাম (২৭) নামের এক ব্যবসায়ী যুবককে কুপিয়ে জখম করা হয়। ওই ঘটনায় ৩০ জানুয়ারি হামলাকারী ইমনসহ তিনজনের নামে ও অজ্ঞাত দুই-তিনজনকে আসামি করে নগরের পাঁচলাইশ থানায় মামলা হয়। ওই মামলায় পুরোনো একটি ঘটনার জের ধরে জিকু নাথকেও আসামি করা হয় বলে অভিযোগ রয়েছে।
জিকু নাথের মা অঞ্জনা রানী নাথ অভিযোগ করেন, ঘটনার দিন জিকু নাথ অনুপস্থিত ছিলেন। স্থানীয় এক জনপ্রতিনিধির ইন্ধনে একটি চক্র জিকুকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে। সিসিটিভি ফুটেজে ইমন নামে এক যুবককে সাইফুলের ওপর হামলার দৃশ্য ধরা পড়ে। সংশ্লিষ্ট থানার পুলিশ বিষয়টি নিশ্চিত হওয়া সত্ত্বেও তাঁর ছেলের নামে মামলা রেকর্ড করেন।
অঞ্জনা রানী অভিযোগে আরও বলেন, ২০২২ সালে ৭ ফেব্রুয়ারি চকবাজার থানাধীন গোয়াছি বাগান পূজামণ্ডপে তুচ্ছ ঘটনার জের ধরে হামলা ও ভাঙচুর চালান সাইফুল ইসলাম ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় জিকু নাথ বাদী হয়ে সাইফুলসহ কয়েকজনকে আসামি করে আদালতে একটি মামলা করেন। ওই ঘটনার জের ধরে জিকুকে এই মামলায় ফাঁসানো হয়েছে। এ সময় জিকুকে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন করেন। জিকুর বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো মামলা নেই।
জানতে চাইলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজিম উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘মামলার বাদী ও ভুক্তোভুগী আসামিদের শনাক্ত করেছেন। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে আসামিদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। পুলিশ আসামিদের শনাক্ত করেনি। বর্তমানে মামলাটির তদন্ত চলছে। তদন্তে জিকু জড়িত না থাকলে তাঁকে মামলা থেকে অব্যহতি দেওয়া হবে।’

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে