
ঢাকা থেকে একটি ভাড়া করা মাইক্রোবাসে সপরিবারে বান্দরবানে ঘুরতে যাচ্ছিলেন এক পুলিশ পরিদর্শক। পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। এ অবস্থায় পেছন থেকে আসা আরেকটি প্রাইভেট কার সেটিতে ধাক্কা দেয়। পরে ঘটনাস্থলেই ওই পুলিশ পরিদর্শকের মৃত্যু হয়।
এ সময় তাঁর স্ত্রী, সন্তানসহ পরিবারের ছয়জন আহত হয়েছেন। এ ঘটনার পর থেকে মাইক্রোবাসটির চালক পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
আজ বৃহস্পতিবার সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ের নিজামপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। পরে হতাহতদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত পুলিশ পরিদর্শকের নাম জাহিদ ইকবাল (৪৬)। আহতেরা হলেন জাহিদ ইকবালের স্ত্রী নার্গিস আক্তার (৩৫), বোন নাছরিন আক্তার, ভাগিনা আশুয়াত, ছিয়াম, ভাগনি আহিয়াতসহ পরিবারের আরও একজন সদস্য।
পুলিশ বলছে, পুলিশ পরিদর্শক জাহিদ সম্প্রতি ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালন শেষে চুয়াডাঙ্গা জেলা পুলিশের লাইনে সংযুক্ত হয়েছেন। অফিস থেকে ছুটি নিয়ে পরিবারের ছয় সদস্যসহ ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা থেকে বান্দরবনের যাচ্ছিলেন।
এ বিষয়ে কুমিরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহাদাত হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘মহাসড়কের নিজামপুর পুলিশ তদন্তকেন্দ্র এলাকায় চট্টগ্রামমুখী অংশে একটি মাক্রোবাস (হাইচ) নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। পরে গাড়িটি সড়কে পড়ে থাকলে পেছন থেকে আরেকটি প্রাইভেট কার তাতে ধাক্কা দেয়। আর এতে হাইচ গাড়িতে থাকা পুলিশ কর্মকর্তা জাহিদ ইকবাল ঘটনাস্থলেই নিহত হন।’
তিনি আরও বলেন, ‘আহতদের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। হাইস গাড়ির চালক পলাতক রয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িগুলো উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে