
মামলা হয় গত বছরের ২৩ মে। এতে ২০২১ সালের ১৪ জানুয়ারি মারা যাওয়া এক ব্যক্তিকে আসামি করা হয়েছে। তদন্ত প্রতিবেদনেও ওই ব্যক্তিকে জীবিত হিসেবে উল্লেখ করে অভিযুক্ত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এমনকি আদালত থেকে মৃত ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। চট্টগ্রামে ঘটেছে এ ঘটনা।
মৃত ওই ব্যক্তির নাম শাহজাহান। তিনি সন্দ্বীপ উপজেলার মুছাপুর এলাকার বাসিন্দা।
আদালত থেকে পাওয়া তথ্যমতে, গত বছরের ২৩ মে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওই নালিশি মামলা হয়। মামলায় মৃত শাহজাহানসহ ১৬ জনকে আসামি করা হয়।
মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী বাবুল মিয়া ৩০ বছরের বেশি সময় ধরে স্থায়ীভাবে আমেরিকায় বসবাস করছেন। আসামিরা তাঁর নাম ব্যবহার ও সই জাল করে সিটি স্ক্যাপ প্ল্যানার্স কোম্পানি নামে ভুয়া কোম্পানি ও বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেন। এরপর বেশ কয়েকটি অর্থ লগ্নিকারী প্রতিষ্ঠান থেকে কয়েক কোটি টাকা ঋণ নেন। বিবাদীরা দেশের বিভিন্ন স্থানে জমি ক্রয়-বিক্রয় এবং জমিতে সুউচ্চ ইমারত নির্মাণের পরিকল্পনার কথা প্রচার করেন। ফ্ল্যাট বিক্রির জন্য বিভিন্ন প্রচারমাধ্যমে লোভনীয় বিজ্ঞাপনও দেন। এভাবে বিবাদীরা প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেন সাধারণ মানুষের কাছ থেকে।
ওই সব মামলা থেকে পরিত্রাণ পেতে ভুক্তভোগী আমেরিকাপ্রবাসী বাদী হয়ে আদালতে জালজালিয়াতির মামলা করেন। আদালত ওই মামলা আমলে নিয়ে পিবিআই চট্টগ্রাম মেট্রো ইউনিটকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে গত ২ জানুয়ারি আদালতে প্রতিবেদন জমা দেন পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবীর। এতে ১৪ জনকে অভিযুক্ত করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, প্রতিবেদনে অভিযুক্তদের মধ্যে মৃত শাহজাহানের নামও রয়েছে। ২০২১ সালের ১৪ জানুয়ারি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুর প্রায় সাড়ে তিন বছর পর তাঁকে অভিযুক্ত করে পিবিআই। এ নিয়ে সমালোচনার মুখে তদন্ত প্রতিবেদনে থাকা মৃত শাহজাহানকে অব্যাহতি দিতে গত ২০ মার্চ আদালতে আবেদন করেন পিবিআই পরিদর্শক কাজী এনায়েত কবীর।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে