শিশুকে ধর্ষণের পর হত্যার দায়ে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মোবারক মিয়া ওরফে কানাই মিয়া নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। আজ বৃহস্পতিবার জেলার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মো. রেজাউল করিম এই রায় দেন। একই সঙ্গে আসামিকে আরও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি সরাইল উপজেলার পশ্চিম কুট্রাপাড়ার নিবু মিয়ার ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া আদালতের পুলিশ পরিদর্শক কাজী দিদারুল আলম বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন।
মামলা সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ ডিসেম্বর সন্ধ্যার পর প্রতিবেশীর বাড়িতে যাওয়ার জন্য বের হয় ওই শিশু। এরপর তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন ১৭ ডিসেম্বর সন্ধ্যায় তার মরদেহ বাড়ির কাছের একটি বাঁশঝাড় থেকে উদ্ধার করে পুলিশ।
পরে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে সরাইল থানায় ধর্ষণ ও হত্যার অভিযোগে মামলা করেন ভুক্তভোগীর মা ফেরদৌসী বেগম। মামলার একদিন পর মোবারক মিয়া ওরফে কানাই মিয়াকে (৫০) আটক করে পুলিশ। পরে তিনি আদালতে ধর্ষণ ও হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন।
২০২০ সালের সেপ্টেম্বর মাসে মোবারক মিয়া ওরফে কানাই মিয়াকে অভিযুক্ত করে আদালতে পুলিশ অভিযোগপত্র দাখিল করে। সব সাক্ষ্যপ্রমাণ শেষে আজ বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রেজাউল করিম এই মামলায় মোবারক মিয়া ওরফে কানাই মিয়াকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেন। পরে পুলিশের পাহারায় আসামিকে জেলা কারাগারে পাঠানো হয়।
রায় ঘোষণার সময় বাদীপক্ষের আইনজীবী সহকারী সরকারি কৌঁসুলি (এপিপি) অ্যাডভেকেট সৈয়দ মেরাজুল ইসলাম ও বিবাদীপক্ষে অ্যাডভেকেট আবু তাহের আদালতে উপস্থিত ছিলেন।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে