
চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে ঘরের দরজা ভেঙে মো. শাহাদাত হোসাইন সুজন (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ১২টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের আবুল খায়ের মাস্টারের কলোনি থেকে তাঁর মরদেহটি উদ্ধার করা হয়। এটি একটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।
মো. শাহাদাত হোসাইন বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার গ্রাম পুলিশ মোহাম্মদ মানিকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য জহিরুল ইসলাম জহির আজকের পত্রিকাকে বলেন, সুজন কলোনির যে ঘরে থাকত, তা মঙ্গলবার সকাল থেকে সারা দিন বন্ধ ছিল। রাতেও ঘরের দরজা না খোলায় কলোনি মালিকের ছেলে নুর নেওয়াজ অনেকক্ষণ ডাকাডাকি করেন। কিন্তু ভেতর থেকে সাড়া না পেয়ে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও থানা-পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বন্ধ ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা ঘরের ভেন্টিলেটরের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় সুজনের ঝুলন্ত মরদেহটি উদ্ধার করেন।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, রাতে বন্ধ ঘরের দরজা ভেঙে ওই যুবকের নিথর মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবির পরিপ্রেক্ষিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক ধারণায় এটি আত্মহত্যার ঘটনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে