ফেনীর পরশুরামে নিজকালিকাপুর সীমান্ত এলাকা থেকে এক নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় আরও ৪-৫ জন নাইজেরিয়ার নাগরিক বিজিবির উপস্থিতিতে টের পেয়ে পালিয়ে যান।
গতকাল শনিবার রাত সাড়ে ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে নিজকালিকাপুর বিওপির সদস্যরা সীমান্ত এলাকা থেকে তাঁকে আটক করে। নাইজেরিয়ার নাগরিকেরা স্থানীয় দালালের মাধ্যমে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশ করেন।
বিজিবি জানায়, গত ২২ মে নাইজেরিয়া থেকে বিমানে ভারতে যান কয়েকজন। সেখান থেকে অবৈধ পথে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে সীমান্ত এলাকায় বিজিবির হাতে আটক হন একজন।
আটক নাইজেরিয়ার নাগরিকের নাম এমিকা গিলভার্ট এপি (৪৫)। তাঁর বাবার নাম এপি ও মা নিকিরো। তিনি নাইজেরিয়ার পুলিশ স্টেশনের অনিশা আনাম্বারা এস্টেটের বাসিন্দা।
বিজিবি–৪ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মোশারফ হোসেন নাইজেরিয়ার নাগরিক আটকের সত্যতা নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, বিজিবি সদস্যরা আজ রোববার সকালে পরশুরাম মডেল থানা-পুলিশের কাছে সোপর্দ করেছে। তাঁর বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১৯ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে