পবিত্র রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) অনলাইন ক্লাস স্থগিত ঘোষণা করা হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে অনলাইন ক্লাস বন্ধের নির্দেশনা কার্যকর হবে এবং ২২ মে পর্যন্ত স্থগিতাদেশ বলবৎ থাকবে।
গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. ফারুক-উজ-জামান চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চুয়েটের ২০১৬-১৭, ২০১৭-১৮, ২০১৮-১৯ ও ২০১৯-২০ শিক্ষাবর্ষের চলমান অনলাইন ক্লাসসমূহ আগামী ২২ মে পর্যন্ত স্থগিত থাকবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে সব ইনস্টিটিউট পরিচালক, রেজিস্ট্রার, বিভাগীয় প্রধান, পরিচালক (ছাত্রকল্যাণ) সেন্টার চেয়ারম্যানগণের সমন্বয়ে আজ বৃহস্পতিবার একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় চলমান সকল অনলাইন শিক্ষা কার্যক্রম পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী ১৮ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস বন্ধের নির্দেশনা কার্যকর হবে। এ নির্দেশনা চলবে আগামী ২২ মে পর্যন্ত। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সমাপনী ব্যাচের পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম অব্যাহত থাকবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
৮ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
১৯ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৫ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে