
চট্টগ্রাম নগরের আতুরার ডিপো এলাকায় দিনে দোকানের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। পরে ফায়ার সার্ভিস এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। রোববার (৯ মার্চ) বেলা ২টা ৫০ মিনিটে নগরের বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকায় সড়কের পাশে অবস্থিত গুদামগুলোয় এ আগুন লাগার ঘটনা ঘটে।
আগ্রাবাদ বিভাগীয় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ২টা ৫৮ মিনিটের দিকে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়। পরে ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামি, কালুরঘাট ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের মোট ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে বেশ কয়েকটি দোকানের গুদাম পুড়ে গেছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি তদন্ত সাপেক্ষে জানা যাবে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার পর পুরো এলাকায় ধোঁয়াতে আচ্ছন্ন হয়ে যায়। এতে আতঙ্কে আশপাশের অনেক দোকানের মালিক তাঁদের মালামাল নিরাপদে বাইরে নিয়ে আসে। দোকানের পেছনে ছোট গুদামগুলোয় এই আগুন লেগেছিল। আগুনে মালামাল সব পুড়ে গেছে। গুদামগুলো মূলত ফলসহ বিভিন্ন কাঁচামাল, ঝুটের কাপড়, প্লাস্টিকসহ বিভিন্ন পণ্য রাখা হতো।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২৩ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৬ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে