
চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে ৩০ হাজার মিটার অবৈধ চরঘেরা ও বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। পরে জালগুলো সাগরপাড়ে জনসমক্ষে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আজ বৃহস্পতিবার সন্দ্বীপ চ্যানেলের কুমিরা ও গুলিয়াখালী ঘাটে মৎস্য দপ্তর ও কোস্ট গার্ডের যৌথ উদ্যোগে এই অভিযান চালানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী, কুমিরা কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. শওকত আকবর ও মৎস্য দপ্তরের তথ্য সংগ্রহকারী রাসেল চন্দ্র দাস।
মৎস্য কর্মকর্তা জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী বেহুন্দি, চরঘেরা, কারেন্ট, বেড়, খুঁটিজালসহ নিষিদ্ধ সব জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন চালানো হয়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে