
চট্টগ্রামের পতেঙ্গায় পরিত্যক্ত অবস্থায় দুটি কাটা রাইফেল ও দুটি কার্তুজ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার নগরের পতেঙ্গা থানার ফুলছড়িপাড়া বিলের পাশে পড়ে থাকা বাজারের ব্যাগ থেকে আগ্নেয়াস্ত্র দুটি উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবিরুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, সকালে এক নারী অস্ত্র দুটি দেখতে পেয়ে ৯৯৯ নম্বরে ফোন দেন। পরে পুলিশ গিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি প্লাস্টিকের বাজারের ব্যাগ থেকে একটি দেশীয় তৈরি কাটা রাইফেল ও দুইটি কার্তুজ এবং আরেকটি ব্যাগ থেকে একটি কাটা রাইফেল উদ্ধার করে। দুটি কাটা রাইফেল ভাঙা অবস্থায় পাওয়া যায়।
ওসি আরও বলেন, এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এ ঘটনায় থানায় মামলা হচ্ছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে