
চাঁদপুরের মেঘনা নদীর মোলহেড ও সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের মিনি কক্সবাজার এলাকায় বাল্কহেডে পৃথক অভিযানে সুকানির যোগ্যতা সনদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের অভিযোগে ১২ জনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় ও আজ বৃহস্পতিবার ভোরে অভিযান দুটি চালানো হয়।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
মোলহেডের অভিযানে আটক ব্যক্তিরা হলেন সুকানি মো. ফিরোজ (৩৮), মো. লাভলু (২৫), মো. আকবর (২৯) মো. তারেক (২০) ও মো. জাহাঙ্গীর আলম (৫০)। রাজরাজেশ্বর এলাকায় অভিযানে আটক ব্যক্তিরা হলেন সুকানি মো. মহিউদ্দিন (৩৪), মো. মহিউদ্দিন (৩০), মো. মোক্তার হোসেন (২৮), মো. রিপন (৩২), মো. রুবেল (২৩) মো. মিজান (৪৪) ও মো. হুমায়ুন কবীর (৫৫)।
ওসি কামরুজ্জামান বলেন, গতকাল বুধবার সন্ধ্যায় মোলহেড এলাকায় তিনটি বাল্কহেডে অভিযান চালায় পুলিশ। নিষিদ্ধ সময়ে ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানোর অপরাধে পাঁচজনকে আটক করা হয়।
এ ছাড়া আজ ভোরে রাজরাজেশ্বর এলাকায় পুলিশ আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় সাতটি বাল্কহেডের কাগজপত্র যাচাই করে বাল্কহেডে সার্ভে সনদ ঝুলিয়ে না রাখাসহ বিভিন্ন অপরাধে সাতজনকে আটক করা হয়।
ওসি আরও বলেন, প্রথম অভিযানে আটক পাঁচজনের বিরুদ্ধে ১৮৬০ সালের পেনাল কোড আইনের ২৮০/৩৪ ধারায় তিনটি নিয়মিত মামলা করা হয়। দ্বিতীয় অভিযানে আটক সাতজনের বিরুদ্ধে অভ্যন্তরীণ নৌ চলাচল অধ্যাদেশ ১৯৭৬ (সংশোধনী-২০০৫) বিভিন্ন ধারায় মেরিন আদালতে অভিযোগ দাখিল করা হয়। জব্দ সাতটি বাল্কহেড চালকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৩ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
৩ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে