চট্টগ্রামের মিরসরাইয়ে মুহুরি প্রজেক্ট এলাকায় শেখ ফরিদ নামে এক ব্যবসায়ীকে গুলি করে ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ওচমানপুর ইউনিয়নের কাজী রহমান সড়কের মুখে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, শেখ ফরিদে উপজেলার ওচমানপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। আজমপুর বাজারে শেখ ফরিদ মৎস্য প্রকল্প নামে তাঁর একটি মাছের খাবারের দোকান আছে। বৃহস্পতিবার তিনি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁকে গুলি করে টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুলির আওয়াজ শুনে স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে যায়। তার পেটের নিচে ডান পাশে গুলি লেগেছে।
আহত শেখ ফরিদ আজকের পত্রিকাকে বলেন, ‘দোকান বন্ধ করে বাড়ি যাওয়ার পথে মুখোশ পরিহিত ২ জন দুর্বৃত্ত বাজারের পর থেকে আমাকে অনুসরণ করছিল। একপর্যায়ে আমাদের বাড়িতে প্রবেশের সময় রাস্তায় মোটরসাইকেল ঘুরালে তারা আমাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। আমি মোটরসাইকেল নিয়ে রাস্তায় পড়ে যাই। এ সময় তারা আমার সঙ্গে থাকা খাদ্য বিক্রির ৯ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। এই ঘটনায় আমি জোরারগঞ্জ থানায় অজ্ঞাত দুজনকে আসামি করে লিখিত একটি অভিযোগ দিয়েছি।’
শেখ ফরিদের ছোট ভাই রবিউল হোসেন বলেন, ‘দুর্বৃত্তরা আমার ভাইকে গুলি করে তার কাছে থাকা টাকা ছিনিয়ে নিয়ে মুহুরি প্রকল্প এলাকার দিকে পালিয়ে যায়। ঘটনার পর তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. রাজু সিংহ ঘটনা নিশ্চিত করে জানান, গতকাল রাত দেড়টা থেকে ২টার মধ্যে শেখ ফরিদকে হাসপাতালে আনা হয়। তাঁর কোমরের একটু ওপরে পেটের ডান পাশে সামান্য কাটার মতো ছিল। গুরুতর কিছু না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, ‘ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায় রাতেই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় শেখ ফরিদ বাদী হয়ে অজ্ঞাত ২ জনকে আসামি করে থাকায় একটি লিখিত একটি অভিযোগ দিয়েছেন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
৪১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে