
কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। গতকাল বুধবার বিকেলে মহাসড়কের দাউদকান্দি গোমতী-মেঘনা সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন দাউদকান্দি পৌরসভা কলেজের শিক্ষার্থী আরিফ উদ্দিন (১৮) ও প্রবাসী সৈকত সরকার (১৮)। এর মধ্যে আরিফ দাউদকান্দির ড. খন্দকার মোশাররফ হোসেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী এবং পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. সালাহ উদ্দিনের ছেলে। সৈকত সরকার ইতালিপ্রবাসী।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে আরিফ ও সৈকত মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় ঢাকামুখী একটি লং লরি তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। দুজনের লাশ হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ওবায়েদ আজকের পত্রিকাকে বলেন, খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। দুজনের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৪৩ মিনিট আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
১ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে