
ঢাকায় দুর্বৃত্তের গুলিতে নিহত সাদিয়া আফরিন প্রীতির গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে কড়ইবাড়ী আদর্শ সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে কড়ইবাড়ী বাজারে এ কর্মসূচি পালিত হয়।
ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন ২ নং আকুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিমুল বিল্লাল। মানববন্ধনে উপস্থিত ছিলেন নিহতের চাচা মো. সুলতান আহমেদ, মো. হোসেন মিয়া, পল্লি চিকিৎসক হারুনুর রশিদ, ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা বাচ্চু মিয়া, বীর মুক্তিযোদ্ধা জহিরুল হক, ইয়ামিন আহমেদ জয়, আজহারুল ইসলাম, মো. ইমরান হোসেন ইমন, মো. আব্দুল্লাহ প্রমুখ।
উল্লেখ্য, গত ২৪ মার্চ রাত ১০টার দিকে রাজধানীর শাহজাহানপুরের আমতলা মসজিদ এলাকায় প্রকাশ্যে আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম টিপুকে (৫৪) গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ সময় এলোপাতাড়ি গুলিতে রিকশারোহী সামিয়া আফরিন প্রীতি (২৪) নিহত হন। টিপুর গাড়িচালক মনির হোসেন মুন্নাও গুলিতে আহত হন।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪২ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে