মেশিনের মাধ্যমে কোনো নির্বাচন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ-আন্তর্জাতিক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। আজ বুধবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা ও পৌরসভা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি।
জ্বালানি তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, ভোলায় পুলিশের গুলিতে জেলা ছাত্রদল সভাপতি নূরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আবদুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, ‘নির্বাচন কমিশন বলছেন ১৫০ আসনে নাকি টিপাপিটির ইভিএম দিবে তারা। চুরি করার জায়গা পাওনা। একবার করো বিনা ভোটে, একবার করো নিশি রাতে, আরেকবার করো মেশিনের মধ্য দিয়ে। মেশিনের মাধ্যমে কোনো নির্বাচন হবে না। নির্বাচন হবে ব্যালটে। নির্বাচন হবে নিরপেক্ষ সরকারের অধীনে। নির্বাচন হবে খালেদা জিয়াকে মুক্ত করার পরে।’
রুমিন ফারহানা আরও বলেন, ‘এই সরকার উন্নয়নের গল্প বলে। কিসের উন্নয়ন হয়েছে? কার উন্নয়ন হয়েছে? এ সরকারের মন্ত্রীরা বেহেশতে আছে। বাংলাদেশের মানুষ বেহেশতে নাই। আজ মোটা চালের কেজি ৫৫ টাকা। বেহেশতে ডিমের হালি ৫০ টাকা। এক লিটার তেলের দাম ২০০ টাকা। দেশের আমজনতা এই দাম দিয়ে কিনে খাওয়া সম্ভব নয়।’
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বিএনপির এই নেত্রী বলেন, ‘তাকে তো কেউ গদিতে বসায় নাই। গদি থেকে টেনে নামাতে হবে। যত দিন বাংলাদেশে বিএনপি আছে তত দিন মানুষের ভয় নাই। একটি কথা পরিষ্কার করে বলি, কমতো অত্যাচার করেন নাই, কমতো ক্রসফায়ার দেন নাই। কমতো গুম করেন নাই। কমতো মামলা দেন নাই। এবার কিসের ভয় দেখিয়ে ঘরে আটকিয়ে রাখবেন। সামনে নির্বাচন আসছে, এই নির্বচনে যদি আপনারা আবার কোনো নীল নকশা করার চেষ্টা করেন তা হলে বাংলাদেশের মানুষকে সঙ্গে নিয়ে দাঁত ভাঙা জবাব দেব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মো. কামরুল হুদা। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শাহ আলম ও পৌর বিএনপির সদস্যসচিব হারুন অর রশীদ মজুমদারের যৌথ পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, অ্যাডভোকেট সাবেরা আলাউদ্দিন হেনা ও চৌদ্দগ্রাম পৌরসভা বিএনপির আহ্বায়ক জিএম তাহের পলাশী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ছুট্টু। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ওয়াহিদুর রহমান মজুমদার মুক্তা, সহসভাপতি সাহাব উদ্দিন ফরায়েজী লাল্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, তাঁতী দল, মৎস্যজীবী দলের নেতা-কর্মীরা।

ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২০ মিনিট আগে
সকাল সাড়ে ১০টার দিকে শফিকুর রহমান তাঁর দুই ছেলেকে নিয়ে মোটরসাইকেলে করে নিজেদের দোকানে আসেন। এ সময় সোনাপুর থেকে কবিরহাটের উদ্দেশে ছেড়ে আসা যমুনা নামের তেলবাহী একটি লরি দোকানের সামনে থাকা শফিকুর রহমান ও মোটরসাইকেলে থাকা তাঁর দুই ছেলেকে চাপা দিয়ে পার্শ্ববর্তী সোহাগের দোকানে ঢুকে পড়ে।
২৩ মিনিট আগে
সাকিব হোসেন বলেন, পুলিশ তাঁদের জানিয়েছে, আজ ভোরে আজিমপুর এতিমখানার সামনের রাস্তায় একটি দ্রুতগতির পিকআপ ভ্যান তাঁর বাবার অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে পালিয়ে গেছে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেলে আনার পরও তাঁকে বাঁচানো সম্ভব হয়নি।
১ ঘণ্টা আগে
বগুড়ায় বাসের ধাক্কায় গৃহবধূ নিহত হওয়ার ঘটনায় তাঁর লাশ নিয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। এতে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শুক্রবার সকাল ১০টার দিকে শহরতলির বেতগাড়ি এলাকায় এই অবরোধ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ...
১ ঘণ্টা আগে