কক্সবাজারের টেকনাফের মেরিন ড্রাইভে ইজিবাইকসহ (টমটম) এক চালককে অপহরণ করেছে দুর্বৃত্তরা। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে জাহাজপুরা এলাকায় এ ঘটনা ঘটেছে। অপহৃত মোহাম্মদ ফারুক (১৬) বাহারছড়া ইউনিয়নের লামার বাজার এলাকার নুরুল হকের ছেলে। তিনি ব্যাটারিচালিত ইজিবাইকচালক। বাহারছড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
অপহৃত তরুণের স্বজনদের বরাতে আব্দুল হক বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় টেকনাফের শামলাপুর বাজার থেকে মেরিন ড্রাইভ হয়ে ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে দক্ষিণ দিকে যাচ্ছিল। পথে জাহাজপুরা এলাকায় পৌঁছালে ৩-৪ জন দুর্বৃত্ত অস্ত্রের মুখে গাড়িসহ তাকে জিম্মি করে তুলে নিয়ে যায়। মধ্যরাতে অজ্ঞাতনামা এক ব্যক্তি পরিবারের স্বজনদের মোবাইল ফোনে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
আজ শুক্রবার বিকেল পর্যন্ত অপহৃতের সন্ধান পাওয়া যায়নি জানিয়ে এই ইউপি সদস্য জানান, এ বিষয়ে টেকনাফ থানা-পুলিশকে মৌখিকভাবে অবহিত করা হয়েছে।
বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক শুভরঞ্জন সাহা জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তারপরও খোঁজখবর নিয়ে সত্যতা পেলে অপহৃতকে উদ্ধারে পুলিশ ব্যবস্থা নেবে।

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন—পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১২ মিনিট আগে
আগামী মার্চে সুন্দরবনে ছেড়ে দেওয়া হতে পারে ফাঁদে আটকে অসুস্থ হয়ে পড়া সেই বাঘিনীকে। খুলনার রেসকিউ সেন্টারে ৪৫ দিন চিকিৎসায় বাঘিনীটি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছে।
২৩ মিনিট আগে
দিনাজপুরের বিরামপুর উপজেলায় ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত হয়েছেন। বন্ধুকে সঙ্গে নিয়ে শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে আজ শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে পৌর শহরের দিনাজপুর-গোবিন্দগঞ্জ সড়কের টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবকেরা হলেন সজীব হাসান (২৫) ও ইজহারুল ইসলাম (২৫)।
২৮ মিনিট আগে
ইউএনও মোস্তাফিজুর রহমান বলেন, যমুনার চরে আটক ব্যক্তিরা আটটি ঘোড়া জবাই করেন। এতে ১১ বস্তা মাংস হয়, যার ওজন প্রায় ৪০০ কেজি। তাঁরা এই মাংস বিক্রির উদ্দেশ্যে ঢাকায় নেওয়ার চেষ্টা করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে