
ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে মহান বিজয় দিবসের অনুষ্ঠানে হিন্দি গান বাজিয়ে নৃত্য পরিবেশন করা হয়েছে। বিজয়ের দিনে দেশাত্মবোধক গান না বাজিয়ে বিদেশি গান বাজানোয় চলছে সমালোচনার ঝড়।
গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা পাহাড়পুর ইউনিয়নের আউলিয়াবাজার এলাকার ফোকাস আইডিয়াল একাডেমি ও এ এম পি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অনুষ্ঠান চলাকালে হঠাৎ করে মঞ্চে হিন্দি গানের তালে তালে নাচ শুরু হয়।
এ. এম. পি হাই স্কুলের ৩ মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, বিজয় অনুষ্ঠানের আলোচনা মঞ্চে হিন্দি গানের তালে তালে প্রধান শিক্ষককে সঙ্গে নিয়ে চার শিশু নৃত্য পরিবেশন করছে। এ ছাড়া ফোকাস আইডিয়াল একাডেমি বিদ্যালয়ের ২ মিনিটের একটি হিন্দি গানের নৃত্য ফেসবুকে ভাইরাল হয়। ভিডিওতে তিন শিক্ষার্থীকে হিন্দি গানের তালে তালে নাচতে দেখা গিয়েছে এবং দর্শকসারিতে শিক্ষার্থীদের সমাগম। তারাও গানের তালে উচ্ছ্বাস প্রকাশ করছে।
এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন সামাজিক সংগঠনের একাধিক নেতা–কর্মীরা এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান তাঁরা।
মুক্তিযোদ্ধা রতন কান্তি দত্ত বলেন, আজকের এই দিনে হিন্দি গানে নাচের প্রশ্নই আসে না। আজ দেশাত্মবোধক গানের মাধ্যমে সব কার্যক্রম পরিচালনা করতে হবে।
ফোকাস আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক সেলিম মৃধা জানান, বাচ্চারা একটা হিন্দি গান চালিয়ে নৃত্য করেছে, যদিও এটা ঠিক হয়নি, সবাইকে ফেসবুক থেকে সরিয়েছি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামকে একাধিকবার ফোন দিয়ে মোবাইল বন্ধ পাওয়া যায়।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
৪৪ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে