
জল্পনা-কল্পনা অবসান ঘটিয়ে অবশেষে আহ্বায়ক (আংশিক) কমিটি পেল চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি। এতে পটিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ইদ্রিস মিয়াকে আহ্বায়ক ও আনোয়ারার হেলাল উদ্দিনকে সদস্যসচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
আজ রোববার দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বাকি সদস্যরা হলেন জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস বর্তমান কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক যুগ্ম আহ্বায়ক লেয়াকত আলীকে আবারও যুগ্ম আহ্বায়ক এবং দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি প্রয়াত জাফরুল ইসলাম চৌধুরীর ছেলে মিশকাতুল ইসলাম চৌধুরী পাপ্পাকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে।
এদিকে কমিটি ঘোষণার পর বিকেলে উপজেলার কালাবিবি দিঘির মোড় এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।
মিছিলটি কর্ণফুলী টানেল সংযোগ সড়ক প্রদক্ষিণ করে চাতরী চৌমুহনী বাজারে বিএনপি কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. সরওয়ার হোসেন, আহ্বায়ক কমিটির সদস্য মাস্টার মোহাম্মদ রফিক, জাগির হোসেন সাওদাগর, কৃষক দলের আহ্বায়ক সালাউদ্দিন সুমন, সদস্যসচিব নাজিম উদ্দিন খান, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামসুল ইসলাম, যুবদল নেতা অ্যাডভোকেট নুরুল কবির রানা, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা ইসমাইল বিন মনির, শহিদুল ইসলাম সায়েম প্রমুখ অংশ নেন।
এ বিষয়ে ঘোষিত কমিটির সদস্যসচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, ‘দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাকে যে দায়িত্ব দিয়েছেন, তা জীবন দিয়ে হলেও পালন করার চেষ্টা করব। দল ও তারেক রহমানের এই ঋণ আমি কখনো শোধ করতে পারব না। দুঃসময়ের দলের ত্যাগীদের নিয়ে দক্ষিণ জেলার বিভিন্ন উপজেলা ও পৌরসভা কমিটি গঠনের মধ্য দিয়ে দলকে শক্তিশালী করব ইনশা আল্লাহ।’
উল্লেখ্য, গত বছরের ১ সেপ্টেম্বর দেশের আলোচিত এস আলম শিল্প গ্রুপের বিলাসবহুল গাড়ি-কাণ্ডে বিলুপ্ত ঘোষণা করা হয় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২০ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৭ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪৪ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে