
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় সড়কের পাশ থেকে কাটা ছয়টি মেহগনি গাছ জব্দ করেছে বন বিভাগ। গতকাল বৃহস্পতিবার রাতে গাছগুলো পৌরসভার শেখপাড়া এলাকা থেকে জব্দ করা হয়। আজ শুক্রবার উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. কামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানিয়েছেন, গতকাল বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শেখপাড়া সড়কের সমতা সংঘ নামের একটি প্রতিষ্ঠানের আশপাশে লাগানো অন্তত ১৫টি মেহগনি গাছ কাটা হয়। এর মধ্যে রাতে উপকূলীয় বন বিভাগের কর্মীরা এসে ছয়টি জব্দ করতে সক্ষম হন। জব্দ করা গাছের গুঁড়িগুলো স্থানীয় এক জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে।
সীতাকুণ্ড পৌরসভার সচিব নজরুল ইসলাম বলেন, গাছগুলো কাটতে পৌরসভা থেকে কাউকে অনুমতি দেওয়া হয়নি। সড়কের পাশ থেকে গাছগুলো কেটে নেওয়া আইনবহির্ভূত কাজ।
সীতাকুণ্ড উপকূলীয় রেঞ্জ কর্মকর্তা মো. কামাল উদ্দিন বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনা অনুযায়ী আমি রাতে ঘটনাস্থলে গিয়ে কেটে ফেলা ছয়টি গাছের গুঁড়ি জব্দ করেছি। গাছগুলো স্থানীয় জনপ্রতিনিধির জিম্মায় রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।’
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম রফিকুল ইসলাম বলেন, কেটে নেওয়া মেহগনি গাছগুলো সরকারি না ব্যক্তিগত জায়গায় লাগানো হয়েছে, তা খতিয়ে দেখা হবে। যদি সরকারি জায়গায় লাগানো হয়, তবে অনুমতি ছাড়া কাটার দায়ে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে