ফেনী-৩ আসনে লাঙ্গল প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে ভোটকেন্দ্র দখল করে জাল ভোট দেওয়ার অভিযোগে এনে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দিয়েছেন স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্লাহ। গতকাল রোববার রাতে তিনি নির্বাচন কমিশনের সচিব ও প্রধান নির্বাচন কমিশনার বরাবর এ অভিযোগ দেন।
এর আগে জাল ভোট দেওয়ার অভিযোগে বেলা সাড়ে ৩টায় তিনি সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন। এ সময় তিনি অভিযোগ করেন, দুই উপজেলায় ১৪৪টি ভোটকেন্দ্রে তার এজেন্টেদের বের করে দেওয়া হয়েছে। জাপা প্রার্থী জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর নেতা কর্মীরা প্রিসাইডিং অফিসারদের সহযোগিতায় লাঙ্গল প্রতীকে সিল মারছেন।
হাজী রহিম উল্যাহ আজকের পত্রিকাকে বলেন, ‘সুষ্ঠু নির্বাচন হবে নির্বাচন কমিশনারের এমন আশ্বাসে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিই। সুষ্ঠু নির্বাচন হলে আমি বিপুল ভোটে বিজয়ী হতাম। এখানে একতরফা নির্বাচন হয়েছে। সকলে প্রভাব খাটিয়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর কর্মীরা জাল ভোট দিয়েছে। কয়েকটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় হাতেনাতে ধরা হয়েছে কয়েকজনকে। তাই ভোট বর্জন করে পুনরায় নির্বাচনের দাবিতে লিখিত অভিযোগ দিয়েছি।’
সহকারী রিটার্নিং কর্মকর্তা ঘোষিত ফলাফলে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকে মাসুদ উদ্দিন চৌধুরী ১ লাখ ৪৭ হাজার ৭৬০ বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হাজী রহিম উল্যাহ পেয়েছেন ৯ হাজার ৬২৬ ভোট।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪০ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে