গত ১৬ বছরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নিয়োগসহ বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণে কোন দুর্নীতি হয়েছে কি-না তা খতিয়ে দেখতে দশ সদস্যের অনুসন্ধান কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৬ অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৫৬ তম জরুরি সিন্ডিকেটের সিদ্ধান্তে গত ১৫-১৬ বছর বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা–কর্মচারী নিয়োগ এবং বিভিন্ন ভৌত অবকাঠামো নির্মাণসহ গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে কোন অনিয়ম বা দুর্নীতি হয়েছে কি-না, তা উদ্ঘাটনের জন্য একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন তথ্য অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে।
কমিটিতে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমানকে সভাপতি করা হয়েছে। সদস্যসচিব হয়েছেন চবির ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ ইউসুফ।
সদস্যরা হলেন–মার্কেটিং বিভাগের অধ্যাপক এস. এম. সালামত উল্যা ভূঁইয়া, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ নাছির উদ্দিন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রুমানা আক্তার, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ অছিয়র রহমান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাখাওয়াত হুসাইন, আইন বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ শাহীন চৌধুরী, অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোর্শেদুল হক এবং যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক শাহাব উদ্দিন।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১৭ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে