
১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধুর আহ্বানে এদেশের লক্ষ কোটি ছাত্র-যুবক দেশের স্বাধীনতার জন্য জীবন দিতে প্রস্তুত ছিল। জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে দেশের লক্ষ কোটি ছাত্র যুবককে দেশ রক্ষার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত হওয়ার সময় এসেছে বলেছেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক ড. সেলিম মাহমুদ।
আজ চাঁদপুরের কচুয়া উপজেলা ছাত্রলীগ আয়োজিত উপজেলার বৃহত্তম ছাত্র সমাবেশে প্রধান আলোচক হিসেবে সেলিম মাহমুদ এসব কথা বলেন।
সেলিম মাহমুদ বলেছেন, বাংলাদেশের অর্থনীতি তথা দেশ ধ্বংসের জন্য একটি অপশক্তি দেশে-বিদেশে ষড়যন্ত্র করে যাচ্ছে। এই অপশক্তি শেখ হাসিনার সরকারকে উৎখাত করে বাংলাদেশকে ধ্বংস করতে চায়। দেশবিরোধী এই অপশক্তিকে প্রতিহত এবং নির্মূল করতে হবে।’
সেলিম মাহমুদ বলেন, এই অপশক্তিটি বেশ কয়েক বছর ধরে শেখ হাসিনার বিরুদ্ধে একের একের এক ষড়যন্ত্র করে পরাস্ত হয়েছে। শেখ হাসিনার সরকার উৎখাতের তাদের সব ষড়যন্ত্র নস্যাৎ হয়েছে। সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এই চক্র দেশের অর্থনীতি ধ্বংসের ষড়যন্ত্রে মেতে উঠেছে। এই অপশক্তিটি বেশ কিছুদিন ধরে বাংলাদেশকে শ্রীলঙ্কা বানানোর ষড়যন্ত্রে লিপ্ত। এই লক্ষ্যে তারা প্রতিদিন নানা গুজব ছড়াচ্ছে। তাদের একটাই উদ্দেশ্য-বাংলাদেশের অর্থনীতি ধ্বংস করা। তাই আমাদের সকলকে একদিকে যেমন দেশ রক্ষার জন্য কাজ করতে হবে, পাশাপাশি দেশের অর্থনীতি ও নিরাপত্তা রক্ষার জন্য শেখ হাসিনার সরকারকেও নিরাপদ রাখতে হবে।
আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক বলেন, ‘সাধারণত সরকার প্রধান বা রাষ্ট্রনায়কেরা সমকালীন সময় কিংবা দুই একটি প্রজন্মের কথা চিন্তা করে কর্ম পরিকল্পনা করে। কিন্তু যারা মহানায়ক বা কালজয়ী রাষ্ট্রনায়ক তারা বহু প্রজন্ম কিংবা শতবর্ষ বা তারও অধিক সময়ের প্রজন্মের কল্যাণের কথা চিন্তা করে মহাপরিকল্পনা গ্রহণ করেন। বাঙালির ইতিহাসে শেখ হাসিনা সেই মহানায়ক, কালজয়ী রাষ্ট্রনায়ক। তিনি বাংলাদেশের শত বছরের উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন করে সেটি বাস্তবায়ন করে যাচ্ছেন। চার দশকের বেশি সময় ধরে মৃত্যুর ঝুঁকিকে পরোয়া না করে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন।
কচুয়া উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সালাউদ্দিন সরকারের সভাপতিত্বে বিশাল ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা।

যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
১ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
২ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
২ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩ ঘণ্টা আগে