
বান্দরবানের রুমা কেপলংপাড়া এলাকায় অভিযান চালিয়ে কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) দুই সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। আজ সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন ভান মুন লম বম (৪২) এবং ফিলিপ খিয়াং (৩৬)।
আইএসপিআর জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুমা উপজেলার কেপলংপাড়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর একটি অপারেশন দল কেএনএফের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। অপারেশন দলটি কেপলংপাড়া এলাকায় কেএনএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানা ঘেরাও করে অভিযান পরিচালনা করে। পালিয়ে যাওয়ার সময় অপারেশন দলটি ভান মুন লম বম ও ফিলিপ খিয়াংকে আটক করে।
তাঁরা আরও জানান, আটক কেএনএফ সদস্যরা পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধেও সশস্ত্র কার্যকলাপে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে।
রুমা উপজেলার বিভিন্ন এলাকায় সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতকল্পে কেএনএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনী দেড় বছর ধরে অভিযান পরিচালনা করছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে চলে আসা কেএনএফ সংঘাতের কারণে পালিয়ে যায় বম সম্প্রদায়ের অনেকে। ২২ জানুয়ারি সেনা সহায়তায় দীর্ঘ ১০ মাস পর রুমা ও থানচি উপজেলা সীমান্তের রেমাক্রী প্রাংসা ইউনিয়নের বাকলাই বমপাড়ার ১০টি পরিবারের ২৬ জন সদস্য নিজ বাড়িতে ফিরে আসেন।

রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
৩০ মিনিট আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
১ ঘণ্টা আগে
জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
১ ঘণ্টা আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২ ঘণ্টা আগে