
নোয়াখালীর সুবর্ণচরে ট্রাক্টরচাপায় ভূমিহীন নেতা মো. ছেরাজুল হক (৫৫) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আটকপালিয়া-একরামনগর সড়কের পালোয়ান বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নিহত ছেরাজুল হক উপজেলার ৫ নম্বর চরজুবিলী ইউনিয়নের ১ নম্বর চরজুবিলী গ্রামের মৃত ছায়দল হকের ছেলে। তিনি ভূমিহীন সংগঠনের সাধারণ সম্পাদক ছিলেন এবং পরিবার নিয়ে ৫ নম্বর মধ্য ব্যাগ্গা গ্রামে থাকতেন।
নিহতের ছেলে সোহাগ বলেন, সন্ধ্যায় মোটরসাইকেল নিয়ে স্থানীয় হারিছ চৌধুরীর বাজারে যাচ্ছিলেন ছেরাজুল। পথে আটকপালিয়া-একরামনগর সড়কের পালোয়ানবাড়ির সামনে পৌঁছালে দ্রুতগতিতে একটি ট্রাক্টরচাপায় মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের পাশের গাছের সঙ্গে মাথায় আঘাত পান। ঘটনার পর দ্রুতগতির ট্রাক্টরটি পালিয়ে যায়। স্থানীয়রা তাঁকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখান থেকে রাতে ঢাকায় পাঠানো হলে রাত আড়াইটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
চরজব্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, কেউ আমাদের জানায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে