নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার গণিপুর এলাকায় ‘সমতট এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৫০) এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৮টার দিকে গণিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
চৌমুহনী রেলস্টেশনের মাস্টার মো. ফখরুল ইসলাম নোমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মৃতদেহের পাশ থেকে পাওয়া মোবাইল ফোন দিয়ে তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে। এ বিষয়ে রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, সকালে কুমিল্লার লাকসামের উদ্দেশ্যে সোনাপুর থেকে ছেড়ে আসে সমতট এক্সপ্রেস ট্রেনটি। ট্রেনটি মাইজদী স্টেশন হয়ে লাকসামের উদ্দেশে রওনা দিয়ে চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকায় পৌঁছালে সেখানে ট্রেনে কাটা পড়েন ৫০ বছর বয়সী ওই ব্যক্তি। এতে তাঁর শরীর থেকে মাথা আলাদা হয়ে যায়। ঘটনাস্থলের পাশ থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই মোবাইল ফোন তিনি ব্যবহার করতেন।

জামালপুরে পুলিশ চেকপোস্টে ট্রাকচাপায় মোটরসাইকেলচালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত পাঁচ বছরের এক শিশুকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত তিনজনই সম্পর্কে বাবা-ছেলে।
২ মিনিট আগে
বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
১ ঘণ্টা আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২ ঘণ্টা আগে