
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় পানির স্রোতে ভেসে গিয়ে এক কিশোরীর মৃত্যু হয়েছে। তার মা মাহ্লা খেয়াং (৪৮) এখনো নিখোঁজ। মেয়ে মানু খেয়াংয়ের (১৫) লাশ উদ্ধার করেছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৩১ আগস্ট) বিকেলে জেলার রোয়াংছড়ি উপজেলার নোয়াপতং ইউপির তৈচ্ছা খাল পারাপার হতে গিয়ে তাঁরা স্রোতের টানে ভেসে যান। মা-মেয়ে উপজেলার নোয়াপতং ইউপির ক্রংলাইপাড়ার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মাহ্লা খেয়াং ও তাঁর মেয়ে মানু খেয়াং জুমের কাজ শেষে বিকেলে বাড়ি ফিরছিলেন। পথে তৈচ্ছাখাল পারাপারের সময় পাহাড়ি ঢলে ভেসে যান দুজনে। খবর পেয়ে স্থানীয়রা ছুটে এসে অনেক খোঁজাখুঁজির পর মানু খেয়াংয়ের লাশ পান। তবে অন্ধকার হয়ে আসার আগে পর্যন্ত মাহ্লা খেয়াংয়ের সন্ধান পাওয়া যায়নি।
নোয়াপতং ইউপি চেয়ারম্যান চনুমং মার্মা বলেন, ‘বানের স্রোতে ভেসে যাওয়া মেয়ের লাশ উদ্ধার হলেও মায়ের খোঁজ পাওয়া যায়নি।’ রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ‘পাহাড়ি ঢলে মা-মেয়ে ভেসে গেছে। এর মধ্যে একজনের মরদেহ উদ্ধারের খবর শুনেছি। এলাকাটি অতি দুর্গম হওয়ায় রাতে যাওয়া সম্ভব নয়, শুক্রবার সকালে ঘটনাস্থলে গেলে বিস্তারিত জানা যাবে।’
উল্লেখ, প্রতিবছর বর্ষা মৌসুমে জেলার বিভিন্ন দুর্গম এলাকায় ঝিরি ও খাল পার হতে গিয়ে প্রায়ই হতাহতের ঘটনা ঘটে।

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে