
সেন্টমার্টিনে মাছ ধরার সময় ধরে নিয়ে যাওয়া ২২ মাঝিমাল্লাকে মিয়ানমারের জলসীমায় না ঢোকার নির্দেশ দিয়ে ছেড়ে দিয়েছে মিয়ানমার নৌবাহিনী। গতকাল শনিবার রাত সাড়ে ১১টায় তাঁদের ছেড়ে দেওয়া হয় বলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।
ট্রলার মালিক সূত্রে জানা গেছে, সাগরে মাছ ধরার ট্রলারসহ জেলেদের ধরে নিয়ে যাওয়ার বিষয়টি বিজিবি ও কোস্টগার্ডকে জানানো হলে গতকাল রাতে তাদের প্রচেষ্টায় চারটি ট্রলারসহ জেলেদের ফেরত দেয় মিয়ানমার নৌবাহিনী। তবে জেলেদের ব্যবহৃত ১০টি মোবাইল ফোনসেট ও গ্যাস সিলিন্ডার নিয়ে গেছে।
ট্রলার মালিক আজিম বলেন, ১৩ ঘণ্টা পরে মিয়ানমার নৌবাহিনীর হাত থেকে ছাড়া পেয়ে ঘাটে পৌঁছান মাঝিমাল্লারা।
কোস্টগার্ড সদর দপ্তরের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, জেলেরা নিজেদের ব্যবস্থাপনায় ফিরে এসেছেন। সেখানে কোস্টগার্ডের ভূমিকা তেমন নেই।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর আহমদ বলেন, ১৩ ঘণ্টা পর চারটি ট্রলারসহ ২২ মাঝিমাল্লা ফেরত এসেছেন। ভবিষ্যতে জেলেদের মিয়ানমারের জলসীমায় না ঢোকার জন্য সতর্ক করে ফেরত দেওয়া হয়েছে।
এ ব্যাপারে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, জেলেসহ ধরে নিয়ে যাওয়া ট্রলারগুলো ফেরত দেওয়া হয়েছে। সব জেলে সুস্থ রয়েছেন।
উল্লেখ্য, গতকাল সকাল সাড়ে ১০টার দিকে সেন্টমার্টিনের পূর্ব দিক থেকে দুই দফায় মাছ ধরার ট্রলারসহ ২২ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়।

আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
১ ঘণ্টা আগে
রাজধানীর বেইলি রোডে ঝলমলে আলোকসজ্জার দোকান আর বিলাসী ইফতার আয়োজনে ব্যস্ত বিক্রেতা। ক্রেতার ভিড়ও বেশ। পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার নিয়ে জমে উঠেছে এখানকার ইফতার বাজার। প্রতিবারের মতো এবারও বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে নানান পদের ইফতারসামগ্রীর দেখা মিলেছে।
১ ঘণ্টা আগে
রাজধানীর মগবাজার ও জুরাইন এলাকা থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
২ ঘণ্টা আগে
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও সাফিকুর রহমানের উত্তরার বাসায় এক শিশু গৃহকর্মীকে নিয়মিত নির্যাতন করা হতো বলে আদালতে স্বীকারোক্তি দিয়েছেন ওই বাসারই আরেক গৃহকর্মী সুফিয়া বেগম। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে নির্যাতনের কথা স্বীকার করলেও আদালতে জবানবন্দি দিতে অস্বীকৃতি...
২ ঘণ্টা আগে