
ফেসবুকে কটূক্তির জেরে চট্টগ্রাম নগরীর হাজারী গলিতে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা ও ‘অ্যাসিড’ নিক্ষেপের মামলায় ডা. কথক দাশের তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রামের ষষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।
এর আগে দুপুরে কথক দাশকে চট্টগ্রাম কারাগার থেকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়।
চক্ষু বিশেষজ্ঞ কথক দাশ (৪০) রাষ্ট্রদ্রোহ মামলায় কারাবন্দী সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাশের অনুসারী হিসেবে পরিচিত। তাঁকে রাষ্ট্রদ্রোহের পৃথক মামলায় দুই সপ্তাহ আগে গ্রেপ্তার করে পুলিশ।
মহানগর আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনায় করা মামলার এজাহারভুক্ত আসামি কথক দাশ। এ মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
উল্লেখ, গত বছরের ৫ নভেম্বর ইসকন নিয়ে ফেসবুক কটূক্তিমূলক পোস্টের জেরে ওসমান আলী নামে হাজারী গলির এক ব্যবসায়ীর দোকান ভাঙচুর ও তাঁকে অবরুদ্ধ করেন বিক্ষুব্ধ সনাতনীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পুলিশ তাঁকে উদ্ধার করে হেফাজতে নিলে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর চড়াও হন বিক্ষুব্ধরা।
এরপর চট্টগ্রামের স্বর্ণের বৃহৎ বাজার ও কারখানাসমৃদ্ধ এলাকাটিতে পুলিশ ও সেনাসদস্যদের ওপর ‘অ্যাসিড’ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। পরে ঘটনাস্থল থেকে ৮২ জনকে আটক করা হয়।
পরদিন ৬ নভেম্বর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনায় পুলিশ বাদী হয়ে ৪৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৬০০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারনামীয় আসামি ডা. কথক দাশ।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১৬ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৪ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
৪১ মিনিট আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে