লক্ষ্মীপুরে পরিবেশ আইন অমান্য করে অবৈধোবে ইটভাটা পরিচালনা করায় চারটি ইটভাটার মালিককে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার রামগতি, সদর ও কমলনগর উপজেলায় এ অভিযান চালানো হয়।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আমজাদ হোসেন ও লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি ইটভাটার মধ্যে রামগতি উপজেলায় আল্লাহর দান ও একতা বিক্সকে ২ লাখ করে চার লাখ টাকা ও সদর উপজেলার ভবানীগঞ্জের এমবি বিক্সকে ১০ লাখ টাকা, কমলনগর উপজেলায় আকাশ বিক্সকে দেড় লাখসহ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, আজ বিকেলে আল্লাহর দান ও একতা ইটভাটায় অভিযানের সময় দেখা যায় অবৈধভাবে ইটভাটা পরিচালনা হচ্ছিল। এ সময় দুই ইটভাটা মালিককে ৪ লাখ টাকা জরিমানা করা হয়। একই সময়ে মোহাম্মদীয়া ইটভাটার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলার করার নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
এর আগে, কমলনগর উপজেলায় আকাশ ইটভাটায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামছুদ্দিন মো. রেজার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় একই অভিযোগে ওই ইটভাটার মালিককে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া সদর উপজেলার ভবানীগঞ্জের এমভি ইটভাটার মালিককে ১০ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত।
লক্ষ্মীপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ বলেন, লক্ষ্মীপুর জেলায় ১২৫টি ইটভাটা রয়েছে। এর মধ্যে ৬০ টির বৈধ কাগজপত্র থাকলেও বাকি ৬৫টি অবৈধভাবে পরিচালনা করে আসছে। পরিবেশ আইন অমান্য করায় এবং অবৈধভাবে ইটভাটা পরিচালনা করার অভিযোগে চারটি ইটভাটার মালিককে সাড়ে ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।
রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ আমজাদ হোসেন বলেন, অন্য যেসব অবৈধ ইটভাটা রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
২১ মিনিট আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
২৮ মিনিট আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
১ ঘণ্টা আগে