
লক্ষ্মীপুরে ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে সিএনজিচালিত অটোরিকশাচালকদের হামলায় তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন। আজ বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে শহরের বাগবাড়ীএলাকার মেঘনা সড়কের মুখে এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন ট্রাফিক পুলিশ কনস্টেবল ঝোটন ভট্টাচার্য, টারজান বড়ুয়া, সহকারী উপপরিদর্শক (এএসআই) সবুজ মিয়া এবং এক সিএনজিচালিত অটোরিকশাচালক। আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, সকাল থেকে মেঘনা সড়কের মুখে ট্রাফিক পুলিশ ফিটনেস ও লাইসেন্সবিহীন যানবাহনের বিরুদ্ধে অভিযান চালায়। এ সময় কয়েকটি অটোরিকশা আটক করা হয়। এর প্রতিবাদে চালকেরা একত্র হয়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালান।
দুই কনস্টেবল পাশের হাজি মার্কেটে আশ্রয় নেন এবং এএসআই সবুজ মিয়া দৌড়ে পালিয়ে যান। পরে উত্তেজিত চালকেরা লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়ক অবরোধ করেন। প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজট সৃষ্টি হয়।
অটোরিকশাচালকদের দাবি, দীর্ঘদিন ধরে সড়কে চলাচলের জন্য তাঁদের মাসোহারা দিতে হয়। অভিযানের নামে ট্রাফিক পুলিশ তাঁদের কাছ থেকে নানা অজুহাতে অর্থ আদায় করে। বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও কয়েকটি সিএনজিচালিত অটোরিকশা আটক করায় তাঁরা ক্ষুব্ধ হয়ে হামলা চালান।

লক্ষ্মীপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক প্রশান্ত কুমার দাস জানান, ফিটনেস ও লাইসেন্সবিহীন পরিবহনের বিরুদ্ধে অভিযান চালানোর সময় এ হামলার ঘটনা ঘটে। আহত তিন পুলিশ সদস্যকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। কেন পুলিশের ওপর হামলা হয়েছে, তা খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বর্তমান সরকারের লক্ষ্য হচ্ছে—দেশের মর্যাদা ও স্বার্থ অক্ষুণ্ন রেখে আন্তর্জাতিক অঙ্গনে একটি স্থিতিশীল ও সম্মানজনক অবস্থান নিশ্চিত করা। আমাদের পররাষ্ট্রনীতি শুধু নয়, সকল নীতিই পরিচালিত হবে ও প্রতিফলিত হবে—সবার আগে বাংলাদেশ নিয়ে।
২০ মিনিট আগে
যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
২ ঘণ্টা আগে