
ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক কলহের জেরে জান্নাতুল ফেরদৌসী নামে তিন সন্তানের জননীকে ছুরিকাঘাতে হত্যা করেছে এক ঘাতক স্বামী। আজ বুধবার শহরের কলেজ পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে।
ঘটনার পর থেকে স্বামী কাউসার মোল্লা পলাতক রয়েছেন। তিনি সদর উপজেলার ঘাটিয়ারা গ্রামের মৃত মো. আউয়াল মিয়ার ছেলে ও অবসরপ্রাপ্ত সেনা সদস্য।
নিহত জান্নাতুল ফেরদৌসী জেলার আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দিঘির পাড় এলাকার মৃত আরু মিয়ার মেয়ে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, কাউসার মোল্লা (৫০) পরিবার নিয়ে শহরের কলেজ পাড়ায় ভাড়া বাসায় থাকতেন। তবে কাউসার মোল্লা দীর্ঘদিন ধরে জুয়া ও পরকীয়ায় লিপ্ত ছিলেন। এ নিয়ে প্রায়ই স্ত্রী জান্নাতুল ফেরদৌসী (৩৫) সঙ্গে তার কলহ চলত। এরই জের ধরে আজ সকালে কাউসার মোল্লা ধারালো ছুরি দিয়ে জান্নাতুলকে হত্যা করে। বিষয়টির টের পেয়ে সন্তানরা কক্ষে যাওয়া মাত্রই তিনি তাদের ঘরে আটকিয়ে পালিয়ে যান।
এই ব্যাপারে জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘাতক স্বামী কাউসার মোল্লাকে গ্রেপ্তারে অভিযান চলছে।’

চর্চা ও সংরক্ষণের অভাবে শেরপুর জেলার সীমান্তবর্তী গারো পাহাড়সংলগ্ন অঞ্চলের ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলোর কয়েকটি মাতৃভাষা হারিয়ে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে স্থানীয় জনগোষ্ঠীর প্রতিনিধি, শিক্ষক ও গবেষকেরা এসব ভাষা রক্ষায় সমন্বিত ও কার্যকর সরকারি উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
৮ মিনিট আগে
বন্ধ থাকা শিল্পকারখানা দ্রুতই চালু করার পদক্ষেপ নেওয়া হবে। সিলেটের উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘সিলেটের জনগুরুত্বপূর্ণ বিষয়ে সংসদ সদস্যদের সঙ্গে বসে পরিকল্পনা করব। কাজের মধ্য দিয়ে আমরা আমাদের সক্ষমতা প্রমাণ করব।’
২ ঘণ্টা আগে
যশোরের শার্শায় পল্লিচিকিৎসক আলামিন হত্যার ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত কোনো কূলকিনারা করতে পারেনি পুলিশ। তবে আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য নিহত আলামিনের দুই স্ত্রীসহ চারজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
৪ ঘণ্টা আগে
আপনাদের দেখার দরকার নেই—কে বিএনপি, কে আওয়ামী লীগ, কে জামায়াত করে। কেউ যদি দোষী হয় তাকে আইনের আওতায় আনুন, তার বিরুদ্ধে ব্যবস্থা নিন। গত ১৭ বছরে দেশে যা হয়েছে তার পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না।
৬ ঘণ্টা আগে